Skip to main content

তুমি আমার স্পার্ক

তুমি আমার স্পার্ক


কে বলে তুমি নেই —

তুমি এখনও আমার ডিএনএ-র ডিজাইন কোডে জ্বল জ্বল করছো,

চোখের রেটিনায় খোদাই করে রয়েছ।

সব ডিসিশনের মুলে, অবচেতন মনে, ভাবনার শক্তিতে,


হ্যাঁ, তুমি ওই মানুষ—

যার হাতে সদর দরজার তালা খুলে যেত, 

একটা নিছক বিকেল কে ভালোবাসায় মেখে রাখত

তুমি ওই বিশ্রামহীন হাত,

তুমি কাঁধে দায়িত্ববোঁধ,

চোখে কিছু না-বলা, হিমালয় স্নেহ নিয়ে দাঁড়িয়ে থাকা দেয়াল।


তুমি ওই বিশ্বাস —

যে নিজের নতুন জামা ফেলে

আমার ট্রফির পাশে দাঁড়িয়ে বলতো, “এটাই তো আমার প্রাইজ।”

যে নিজের অবসরের মানে বুঝতো নতুন যুদ্ধ—

সোনার দোকানের কাউন্টারে তুমি সোনা বেচতে না,

তুমি বিশ্বাস আর স্বপ্ন বুনতে!


তোমার ভালোবাসা ছিল

না-বলা চা কাপের ভাঁজে,

ঘুমহীন রাতের কান্না চেপে-রাখা চোখে,

একটা ছায়া যার ছায়াও আমায় আগলে রাখে।


তুমি ছিলে শক্তির ইঞ্জিন,

বিশ্বাসের ব্যাটারি,

ভয়ডরের বিপরীতে একটা বাবা।

তোমার আদর্শ—

Netflix-er সিরিজ না,

জীবনের রাফ্টার,

যেখানে আমি পা রাখি, আর পড়ি না।


তুমি একটা রাগে নরম মানুষ,

যার হঠাৎ রেগে যাওয়া মানে ছিল—

"তুই সাবধান থাকিস, তুই ভালো থাকিস, তুই বাঁচিস!"


তুমি সেই নিঃশব্দ শক্তি,

যে বলে না, করে—

তুমি দেখালে, শব্দ নয়, উপস্থিতিই ঈশ্বর।


তুমি রুটিন নও, তুমি অধ্যবসায়ের ব্যাকরণ—

তুমি কাজ, তুমি ধৈর্য, তুমি স্বপ্নে ওঠা সিঁড়ি।

তুমি কখনও বলোনি “ভাল কর”

তবু তোমার প্রতিদিনের ক্লান্ত মুখটাই শিখিয়েছে—

"শ্রম মানে সম্মান।"


তুমি আদর্শ, তুমি আমার চরিত্রের চিত্রশালা,

তুমি আমাদের দরজায় থাকা শিক্ষকের মূর্তি।

তুমি বলোনি “ভালোবাসি”—

তুমি বেসেছো।


তুমি আমার রক্তে বয়ে চলা অভ্যেস,

কোনো কিছু করতে গেলে —

আমি নিজেই নিজেরমধ্যে তোমাকে চিনে ফেলি।


তুমি দাঁড়িয়ে থাকা পাহাড়—

যখন পৃথিবী কেঁপে উঠে, আমি জানি,

তুমি আছো, কারণ তুমি সাধারণত্বে অসাধারণ।


তুমি আমার “যথেষ্ট”,

আমার “চাই না আর”,

তুমি শিখিয়ে দিলে—

অল্পতেই বিশ্ব হয়।


তুমি আমার ভুল করলেও উঠিয়ে দেওয়া হাত,

তুমি কাঁধে রাখা একান্ত স্পর্শ—

যে বলে, “তুই পারবি, তুই ঠিক আছিস।”


তুমি আমার ভিতরের ন্যায়বোধ,

তুমি আমার চেতনায় থাকা ছায়া,

তুমি আমার শিকড়, আমার গাছ,

আমার কাঁটা, আমার ফুল,

তুমি গোপনে রেখে যাওয়া স্নেহ


তুমি যাওনি।

তুমি আমার ভিতরে

বাঁচার কারণ হয়ে আছো।

তুমি আমার স্পার্ক।

Comments

Popular posts from this blog

100 holy and religious books from different religions and spiritual traditions worldwide

Hinduism Vedas (Rigveda, Yajurveda, Samaveda, Atharvaveda) Upanishads Bhagavad Gita Ramayana Mahabharata Brahma Sutras Yoga Sutras of Patanjali Puranas (Bhagavata Purana, Vishnu Purana, Shiva Purana, etc.) Tantras (Kularnava Tantra, Mahanirvana Tantra) Agamas (Shaiva, Vaishnava, and Shakta Agamas) Buddhism Tripitaka (Pali Canon) Dhammapada Sutras (Lotus Sutra, Heart Sutra, Diamond Sutra, etc.) Jataka Tales Abhidharma Kosha Lankavatara Sutra Tibetan Book of the Dead (Bardo Thodol) Avatamsaka Sutra Mahaparinirvana Sutra Milindapanha Jainism Agamas (Jain Sutras) Tattvartha Sutra Samayasara Acharanga Sutra Kalpa Sutra Sikhism Guru Granth Sahib Dasam Granth Janamsakhis Rehatnama Islam Quran Hadith Collections (Sahih Bukhari, Sahih Muslim, etc.) Tafsir (Exegesis of the Quran) Fiqh (Islamic Jurisprudence Books - Hanafi, Maliki, Shafi’i, Hanbali) Nahjul Balagha Christianity Bible (Old Testament & New Testament) Apocrypha Book of Enoc...

Creating Effective SAFe Artifacts: Templates and examples.

  Creating effective SAFe artifacts is crucial for aligning teams, tracking progress, and ensuring successful implementation of the Scaled Agile Framework (SAFe). Below are key SAFe artifacts with descriptions, templates, and examples to help guide the process: 1. PI Planning Agenda Template: markdown By Mann # PI Planning Agenda ## Day 1 1. **Welcome and Business Context** (30 min) - Executive Presentation 2. **Product/Solution Vision** (30 min) - Product Manager 3. **Team Breakout Session 1** (2 hours) - Draft plans, identify dependencies 4. **Management Review and Problem-Solving** (1 hour) - Leadership meeting ## Day 2 1. **Planning Adjustments** (1 hour) - Address feedback 2. **Team Breakout Session 2** (2 hours) - Finalize plans 3. **Final Plan Review** (2 hours) - Team presentations 4. **Program Risks and Confidence Vote** (1 hour) - ROAM exercise, confidence vote 5. **PI Objectives and Wrap-Up** (30 min) - Final PI ...

Mastering Agile Estimation Techniques: Unveiling the Art of Story Points, Planning Poker, and Beyond

  In the realm of Agile software development, accurate estimation is a cornerstone of project success, guiding teams in planning, prioritization, and delivery. Agile estimation techniques, such as story points and planning poker, offer effective frameworks for teams to collaboratively assess the effort and complexity of work items. Let's embark on a journey into the world of Agile estimation, exploring these techniques through ten real-world examples that illustrate their practical application and value. Story Points : Story points are a relative measure of the effort and complexity associated with user stories or tasks. Rather than assigning precise time estimates, teams use story points to compare the relative size of work items. For example, a team might assign story points to user stories based on their perceived complexity, with larger story points indicating more challenging tasks. Planning Poker : Planning poker is a collaborative estimation technique where team members coll...